বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা।
বুধবার (০৭ মে) সকালেও শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষতম অবস্থানে রয়েছে ঢাকা।
শিল্প-কারখানার নির্গমন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের বালু-ধুলা আর অধিক জনসংখ্যার ফলে ভয়াবহ হয়ে উঠেছে দেশের বায়ুমান। ঢাকায় যা অসহনীয় পর্যায়ে। এতে শ্বাসকষ্ট, ক্যানসার, হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে কোটি মানুষ।

এদিন একই সময়ে ১৭৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের উহান প্রদেশ। এছাড়া ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। চতুর্থ অবস্থানের রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৪ এবং পঞ্চম অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো যার স্কোর ১৬২।
