ঢাকাWednesday , 7 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত

দেশ সময়
May 7, 2025 9:49 pm
Link Copied!

বুধবার ( ৭ মে) সামাজিক মাধ্যমে এক পোস্টে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন রোহিত।

সাদা পোশাকের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না রোহিতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজের রান খরায় ভুগছিলেন তিনি। এমনকি সিরিজের শেষ টেস্টের দলে জায়গাও হারান। তাকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন সাবেক তারকারা। অনেকে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন।

তবে সে সময় এসব গায়ে মাখেননি ভারতীয় অধিনায়ক। আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রাথমিক দলেও ছিলেন তিনি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সিরিজের আগে রোহিতকে অধিনায়ক থেকে বরখাস্ত করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার কারণে তিনি হুট করে অবসরের ঘোষণা দিয়ে থাকতে পারেন বলে ধারণা।

Advertisement

এদিকে অবসরের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে রোহিত লেখেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। বছরের পর বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।