ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জব্দ করা ৬ হাজার কেজি ইলিশ গেল এতিমখানায়

দেশ সময়
May 8, 2025 7:16 am
Link Copied!

হাতিয়ায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি ট্রলারসহ ৬ হাজার কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশগুলো এতিমখানা ও গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (০৭ মে) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল নামে ৩টি ফিশিং বোট আটক করেন। এসময় বোট তল্লাশি করে প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার কেজি ইলিশ মাছ ও ৩টি বোটসহ ৫৬ জন জেলেকে আটক করা হয়।

Advertisement

পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত বোটগুলোকে জরিমানা ও ৫৬ জন জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।