ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছলচাতুরি না করে আ.লীগের বিচার ত্বরান্বিত করতে হবে

দেশ সময়
May 11, 2025 8:10 am
Link Copied!

ছাত্র-জনতার টানা দুই দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় উল্লসিত দেশবাসী। পতিত দলটির বিষয়ে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের কথা জানানোর পর তাৎক্ষণিক শোকরানা মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে মগবাজার মোড়ে গিয়ে শোকরানা সমাবেশে মিলিত হন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেখানে হাজির জন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রাত সাড়ে ১২টার দিকে একটি হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগের বিচার চাই।’ সরকারকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি। তারা আমাদেরই সরকার। এখন ছলচাতুরি না করে আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করতে হবে।’

ডা. শফিকুর বলেন, ‘আমরা বলছি না যে, সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা ন্যায়বিচার চাই। যারা অপরাধী তাদের ফাঁসি দিতে হবে। কোনো অবিচার যেন না হয়। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সরকারের দিকে চেয়ে আছে। তাই ডানে বামে তাকানোর সুযোগ নেই। সরকারকে সামনে চলতে হবে। সোজা পথে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করলে জাতি ক্ষমা করবে না।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।