ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্ট মার্টিনে ৬০০’র বেশি কুকুর বন্ধ্যাকরণ

দেশ সময়
May 11, 2025 8:27 am
Link Copied!

পর্যায়ক্রমে মোট দুই হাজার কুকুরকে বন্ধ্যাকরণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে এক হাজার কুকুরকে বন্ধ্যা করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার উপপরিচালক মো. জমির উদ্দিন। তিনি আরও বলেন, “বন্ধ্যাকরণের পাশাপাশি কুকুরের সুষ্ঠু লালন-পালন, বিদ্যমান আইন ও জনসচেতনতা বাড়ানো নিয়েও কাজ চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ৭ হাজারের বেশি কুকুর রয়েছে। কুকুরের অনিয়ন্ত্রিত সংখ্যা দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কাছিম, ব্যাঙ, সাপ ও পাখির মতো প্রাণীরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছে।

এ কারণে দ্বীপের উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বাজারপাড়া, মাঝরপাড়া ও পশ্চিমপাড়ায় কুকুর বন্ধ্যাকরণ কার্যক্রম চালানো হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, বন্ধ্যা করা সব কুকুর সুস্থ রয়েছে।

Advertisement

বর্তমানে বঙ্গোপসাগরে উত্তাল আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বন্ধ্যাকরণ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে, নভেম্বর মাস থেকে আবারও কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।