ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জয়কে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত

দেশ সময়
May 11, 2025 8:36 am
Link Copied!

মাস কয়েক আগেই ছেলে জয়কে নিয়ে গিয়েছিলেন সিঙ্গাপুরে, ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ছবি দেখে আপ্লুত হন তাদের ভক্তরা।

শনিবার (১০ মে) সকালে স্যোশাল মিডিয়ায় ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। এতে দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে। ছেলেও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে। 

Advertisement

জয় ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায়। 

এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা-ছেলেকে। এদিন অপু বিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। এদিকে খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল। 

এছাড়াও এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।