ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে বৈশাখী পূর্ণিমা ঘিরে মাঙ্গলিক শোভাযাত্রা

দেশ সময়
May 12, 2025 5:06 pm
Link Copied!

রাঙামাটি প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটিতে শুভ বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধ পূর্ণিমা ঘিরে মাঙ্গলিক শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

রোববার (১১ মে) সকালে শহরের আসামবস্তি এলাকার বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও বড়ুয়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল কমিউনিটি মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ধর্মীয় শোভাযাত্রার উদ্বোধন করেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

এরপর ধর্মীয় এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসামবস্তি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গিয়ে ধর্মীয় আলোচনা সভায় মিলিত হয়।

বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণাপাল থেরোর সভাপতিত্বে বিহার প্রাঙ্গণে আয়োজিত বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী, পুলিশ সুপার এস এম ফরহাদ আহাম্মদ, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

এসময় অন্যান্যের মাঝে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম, রাঙামাট বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষুসংঘ এবং সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আলোচনা সভায় সমবেত ধর্মপ্রাণ পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন বৌদ্ধ ভিক্ষুরা। এতে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ছিলেন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ করুনাপাল ভিক্ষু।  

এসময় বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু সংঘরা এই বুদ্ধ পূর্ণিমার মধ্যদিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ দেন।

পুণ্যার্থীদের অংশগ্রহণে এদিন প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, পিণ্ডদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজাসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।