ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাইকেল কিনতে এসে টাকা চু’রি, দেখে ফেলায় দুই খালাকে খু’ন

দেশ সময়
May 13, 2025 8:12 am
Link Copied!

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া এক তরুণকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণ নিহত দুই বোনের ছোট বোনের ছেলে।

পুলিশ জানায়, পুরোনো বাইসাইকেল কিনতে ৩ হাজার টাকা দরকার ছিল কিশোর রব্বানীর (১৪)। সাইকেল কিনতে খালার বাসায় এসেছিল সে। খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায়। মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে থাকা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে, পরে তার চিৎকারে ছুটে আসা ছোট খালাকে ছুরিকাঘাত করে এবং শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করে।

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুন করে এভাবেই পোশাক বদলে বাসা থেকে বের হয়ে যায় গোলাম রব্বানী। পরে খালাদের জানাজায়ও অংশ নেয় সে।

Advertisement

পরে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাকে শনাক্তের পর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে দুই খালাকে খুন করেছে বলে স্বীকার করে সে।

সোমবার (১২ মে) বিকেল সোয়া ৪টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়িটির দোতলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।