ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘একটি শব্দ-একটি আলোয়’ নিভছে জীবন প্রদীপ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

দেশ সময়
May 14, 2025 8:42 pm
Link Copied!

চাকরি থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন সাতক্ষীরার দেবব্রত মণ্ডল। গত ৬ মে সকালে আকাশে মেঘ জমতে দেখে বাবার সঙ্গে স্থানীয় বনবিবিতলা বিলে ধান কাটতে যান তিনি। কাজ প্রায় শেষ হতেই বৃষ্টির আভাস দেখে তার বাবা আগে বাড়ি ফিরে আসেন। কিন্তু দেবব্রত থেকে যান একটু পরে বের হবেন বলে। আর সেখানেই ঘটে বিপত্তি। ঝড়-বৃষ্টি শুরু হলে বিল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে মুহূর্তেই নিথর হয়ে যান তরুণ দেবব্রত।

গত ১ মে গাজীপুরের টঙ্গী এলাকায়ও বজ্রপাতের ফলে ঘটে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। সেদিন দুপুরে বিশ্ব ইজতেমা মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন রাকিবুল হাসান খান রাফি। মাত্র ২৩ বছর বয়সী রাফি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বৃষ্টি শুরু হলে খেলা থামিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে তিনিও ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন সঙ্গে থাকা আরও চারজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।