ঢাকাFriday , 16 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা

দেশ সময়
May 16, 2025 5:45 pm
Link Copied!

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পরিবার নিয়ে হজ করার উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আউয়াল এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করতেন। বৃহস্পতিবার রাতে হজের উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

Advertisement

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।