ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নগরভবন ব্লকেড কর্মসূচি ইশরাক সমর্থকদের

দেশ সময়
May 18, 2025 3:02 pm
Link Copied!

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে নগরভবনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন তারা।

রোববার (১৮ মে) দুপুরে নগরভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগরভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড করা হবে।

Advertisement

এর আগে সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। পরে দুপুর ১২টার দিকে নগরভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগরভনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।