ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় পরিবারকে বাঁচাতে ‘শক্ত হয়ে উঠছে’ ছোট্ট মেয়ে জানা

দেশ সময়
May 21, 2025 11:26 am
Link Copied!

উত্তর গাজার ধ্বংস্তুপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট মেয়ে জানা। তার পরনে গোলাপী সোয়েটার। কিন্তু সে ঠিকমতো হাঁটতে পারছে না, কারণ তার দুই হাতে পানিভর্তি বালতি। শীর্ণ হাতদুটো সেই ভার বহতে পারছে না। কিন্তু তারপরও তাকে বাড়ি ফিরতে হবে। এভাবেই প্রতিদিন পরিবারের সদস্যদের জন্য খাবার ও পানি সংগ্রহের যুদ্ধে নামে ১২ বছরের জানা মোহাম্মদ।

জানা মোহাম্মদ এবং তার পরিবারের সদস্যরা জানান, এক বছরেরও বেশি সময় আগে  ইসরাইলি স্নাইপারের হাতে তার বড় ভাই নিহত হন। এরপর তাদের সকলের জন্য খাবার ও পানি সরবরাহের দায়িত্ব পড়ে জানার কাঁধে। তার বাবা-মায়ের স্বাস্থ্য খারাপ, রুগ্ন। তাই এখন তাদের দেখভালের দায়িত্ব তার উপর এসে পড়েছে।

জানা গাজা শহরের একটি পানি বিতরণ স্থানে লাইনে অপেক্ষা করছিল। এ সময় সংবাদমাধ্যম সিএনএনকে সে বলে, ‘আমি চাই না আমার বাবা আরও ক্লান্ত হয়ে পড়ুক। এজন্যই আমি শক্ত হয়ে উঠছি। আমি সবসময় শক্ত থাকতে চাই। যাতে আমার বাবা কষ্ট না পান। আমার বাবা বয়স্ক এবং হৃদরোগে আক্রান্ত। যদি তিনি বালতি বহন করার চেষ্টা করেন, তাহলে তিনি পড়ে যাবেন।’

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।