ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরি মিস নাঈম শেখের

দেশ সময়
May 21, 2025 7:08 pm
Link Copied!

সবশেষ ডিপিএলে ছিলেন রানের মধ্যেই। তবে এরপর সাম্প্রতিক সময়ে সেভাবে বড় ইনিংস আর খেলা হচ্ছিল না নাঈম শেখের। তবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সাথে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনে হাসল তার ব্যাট। সেঞ্চুরি মিস করলেও তার আগে উপহার দিলেন ঝকঝকে এক ইনিংস। সাথে সাইফ হাসানের ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত দিনে প্রথম দিন সুবিধাজনক অবস্থানে থেকেই শেষ করল বাংলাদেশ ‘এ’।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৫৭.৩ ওভারে ৪ উইকেটে ২২৫।

অবশ্য বোর্ডে এই রান নিয়ে কিছুটা হতাশা থাকতেই পারে স্বাগতিকদের। কারণ, দুই ওপেনার নাঈম ও এনামুল হক বিজয় মিলে এনে দিয়েছিলেন দারুণ একটা শুরু। উইকেটহীন প্রথম সেশনে তারা রানও বের করেন ইতিবাচক ব্যাটিংয়ে, তাতে হয়ে যায় দলের সেঞ্চুরি। 

Advertisement

নাঈম ফিফটি করলেও অল্পের জন্য তা করতে পারেননি এনামুল। জাতীয় দলের এই ব্যাটারকে ৪৮ রানে শিকার বানান জাকারি ফউক্স। এর খানিক বাদে ফের উইকেট পতন। এবার সেঞ্চুরি মিসের হতাশায় পুড়তে হয় নাঈমকে। 

ডেল ফিলিপসের মিডিয়াম পেসে ক্যাচ দিয়ে ফেরার আগে উপহার দেন ৮২ রানের ইনিংস, যা তিনি সাজান ১০ চার ও ২ ছক্কায়। বল খেলেন মাত্র ৯৪টি। 

আরও একবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ জাকির হাসান ফেরেন মাত্র ১৯ রানে। একপ্রান্তে স্থিরতার প্রতীক হয়ে রান বের করেন সাইফ। অমিতে হাসানের সাথে তার ৪৩ রানের জুটি যখন সেট, তখনই বাধে বিপত্তি। ৫১ রানে সাইফকে সাজঘরের পথ দেখান ফউক্স। 

এই উইকেটের খানিক বাদেই শুরু হয় বৃষ্টি, যা আর না থামায় শেষ পর্যন্ত আগেভাগেই শেষ হয় দিনের খেলা। ক্রিজে আছেন অমিতে (১৬*) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১*)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।