ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান-ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হবে বোকামি: জেনারেল শরীফ

দেশ সময়
May 21, 2025 8:10 pm
Link Copied!

ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার পর ব্রিটিশ এক সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সামরিক মুখপাত্র জেনারেল শরীফ তার এসব মতামত প্রকাশ করেন।

তিনি বলেন, 

পারমাণবিক সংঘাত উভয় দেশের (ভারত ও পাকিস্তান) জন্য ধ্বংস ডেকে আনতে পারে। পাকিস্তান শান্তি চায়। কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাহলে আমরা প্রস্তুত।

দুই দেশের মধ্যে সংঘাতের কথা তুলে ধরে ভারতের ‘অহংকার’-এর তীব্র নিন্দা জানান পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক। বলেন, একটি বিরোধ বিদ্যমান (ভারতের সাথে), যা ‘যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে’। 

Advertisement

দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক সংঘাতের আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, 

ভারত মিথ্যা বর্ণনার ওপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে।

পহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগের জবাবে তিনি জানান, ভারত যদি কোনো পাকিস্তানির বিরুদ্ধে প্রমাণ দিতে পারে, তবে তারা ব্যবস্থা নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।