ঈদকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পে আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মুনিরুজ্জামান। তার দাবি, বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা খোলা না থাকলে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জটিলতা সৃষ্টি হবে।
বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজিএমইএর আসন্ন নির্বাচনে সম্মিলিত পরিষদের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, পণ্য সময়মতো ডেলিভারি না হলে ক্রেতাদের কাছ থেকে অর্থ আসবে না, ফলে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়াও সম্ভব হবে না।এ অবস্থায় যদি বন্দর ২৪ ঘণ্টা খোলা না রাখা হয়, তাহলে মালিকপক্ষ সেই দায় নিতে পারবে না। শ্রমিকদের স্বার্থেই ঈদের আগে বন্দরে নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
