রাঙামাটি প্রতিনিধিঃ

নানিয়ারচরে গণতন্ত্র ও সুশাসন চর্চায় ভোটাধিকার নিশ্চিতকরণে প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২২ মে) বিকেল ৫টায় নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের মেজরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় এসময় সাবেক্ষ্যং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উত্তম প্রিয় চাকমা, মেজরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কলিন্স চাকমা, মেজরপাড়া এলাকার কার্বারী গোপালকান্তি, বগাছড়ি বটতলা এলাকার নারী কার্বারী ছায়ারানি চাকমা, সাবেক্ষ্যং ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য চম্পা চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রবিন্দ্র চন্দ্র চাকমা ও রাজষী চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যুবকদের নেতৃত্বদান, তারুণ্যের প্রতি আস্থা এবং গণতন্ত্র ও সুশাসন চর্চায় ভোটাধিকার নিশ্চিতকরণে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন অতিথিরা।
