ঢাকাFriday , 23 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নাবালক উপদেষ্টাদের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে: নুর

দেশ সময়
May 23, 2025 11:56 pm
Link Copied!

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন নাবালক উপদেষ্টাদের কারণে দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন নয়। এদেশের কৃষক শ্রমিক জনতা সম্মিলিতভাবে ফ্যাসিজনের বিরুদ্ধে দাড়িয়েছি বলেই অপশক্তির পতন হয়েছে। এই বিপ্লবকে পুঁজি করে ওই সব উপদেষ্টারা ফায়দা লুটছে। জুলাই বিপ্লব সফল হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, আদালতের রায় অমান্য করে ইশরাক হোসেনকে উপদেষ্টা আসিফ হোসেন শপথে বাধা সৃষ্টির কারনেই আজ এই ঐক্য নষ্ট হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।