ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

দেশ সময়
May 26, 2025 2:09 pm
Link Copied!

আজকের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল করা না হলে সচিবালয় অচল করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সেইসাথে সিএল ছুটি নিয়ে অফিস না করার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

সোমবার (২৬ মে) অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এখান থেকেই এমন ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা।

আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো শত শত কর্মকর্তা-কর্মচারী দফতরের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দেন। এ সময় সচিবালয়ে প্রবেশের প্রধান গেটগুলো বন্ধ করে দেন তারা। সেইসাথে, অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন ভবনের সামনে।

Advertisement

পরিষদের নেতারা জানান, নতুন অধ্যাদেশের কারণে চাইলেই কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেয়া যাবে। আপিলের সুযোগও নেই। তাই অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় কর্মবিরতির পাশাপাশি সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেন তারা।

এর আগে, গত তিন দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে গতকাল সন্ধ্যায় অধ্যাদেশ জারি করা হলে একে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে আজ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।