ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতে যাওয়ার পথে ছুরিকাঘাতে প্রাণ গেল ইরানি বিচারকের

দেশ সময়
May 27, 2025 3:11 pm
Link Copied!

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারস প্রদেশের রাজধানী শিরাজে ছুরিকাঘাতে এক বিচারককে হত্যা করা হয়েছে।  নিহত বিচারকের নাম এহসান বাঘেরি। মঙ্গলবার সকালে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক বিচার বিভাগঅ

এহসান বাঘেরি এর আগে বিভিন্ন শহরে বিপ্লবী আদালতের কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি শিরাজের ফৌজদারি আদালত-২ এর ১০২ নম্বর শাখার প্রধান হিসেবে নিয়োগ পান।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে ফারস প্রদেশের বিচার বিভাগীয় প্রধান সদরুল্লাহ রাজায়ী বলেন, ‘আজ সকালে শিরাজের ফৌজদারি আদালত-২ এর ১০২ নম্বর শাখার প্রধান বিচারক এহসান বাঘেরিকে দুই ব্যক্তি হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন এবং দুঃখজনকভাবে শহিদ হন।’

Advertisement

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ড ‘ঠান্ডা অস্ত্র’ অর্থাৎ ছুরি দিয়ে চালানো হয়েছে।

এই হত্যাকাণ্ডের পর ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই একটি বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

আইআরএনএ জানায়, বাঘেরির বয়স ছিল ৩৮ বছর এবং তিনি বিচার বিভাগে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন।

এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি এবং তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইরানে বিচারক হত্যার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে দেশটির রাজধানী তেহরানে এক ব্যক্তি গুলি করে হত্যা করেন দুই প্রভাবশালী কট্টরপন্থি বিচারককে। ওই দুই বিচারক ১৯৮০-এর দশকে সরকারের বিরোধীদের গণবিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।