ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৬ দিনের রিমান্ডে মমতাজ, প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ

দেশ সময়
May 27, 2025 4:59 pm
Link Copied!

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে আবারও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

Advertisement

এর আগে, সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে নিয়মিত হাজিরার জন্য মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। দুপুরে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছিন আহসান চৌধুরীর এজলাসে হাজির করা হলে বিচারক ৬ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

২০১৩ সালে সিংগাইরে হত্যা মামলায় চার দিনের ও ২০১৮ সালে হরিরামপুরে জেলা বিএনপির সভাপতির বাসায় হামলা-ভাঙচুর মামলায় দুই দিনসহ মোট ছয় দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয়া হয়।

এসময় আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মমতাজ বেগমের মুক্তির দাবিতে স্লোগান দেন এবং তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।