মেহেদী ইমামঃ
নানিয়ারচরে উপজেলা পরিষদের আয়োজনে মে ২০২৫ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ সকল দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের মাসিক রিপোর্ট প্রদান, আলোচনা ও চাহিদা সমূহ তুলে ধরেন৷
নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, জনসাধারণ কে পুষ্টি বিষয়ে সচেতন করতে মূলত আমরা পুষ্টি সপ্তাহ পালন করতে যাচ্ছি। বিদ্যালয়ে শিশু কিশোরদের মধ্যে পুষ্টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ে আলোচনা করা হবে।
এসময় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, ১নং সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
