ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাকের আয়োজনে নানিয়ারচরে জলবায়ু পরিবর্তন বিষয়ে অবহিতকরণ সভা

দেশ সময়
May 27, 2025 10:00 pm
Link Copied!

মেহেদী ইমামঃ

নানিয়ারচরে এনিজিও সংস্থ্যা ব্রাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ ম) দুপুর ২টায় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।

এসময় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, এর ফলে স্বাস্থ্যগত প্রভাব, স্বাস্থ্য সমস্যা, ঝুকি ও এর সমাধানে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়৷

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে ব্রাকের কর্মসূচি ও প্রকল্প কার্যক্রম নিয়ে প্রজেক্টরের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, মেডিকেল অফিসার ডা. উর্মি রায়, ডেন্টাল চিকিৎসক সজিব দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, ব্রাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার পান্না চাকমা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ফিল্ড অফিসার চিং মং মার্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।