ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাইতে গাইতে মঞ্চে পড়ে গেলেন শাকিরা

দেশ সময়
May 28, 2025 12:24 am
Link Copied!

নিজের গান নিয়ে বিশ্বভ্রমণে কলম্বিয়ান পপতারকা শাকিরা। কনসার্টের নাম ‘লাস্ট মুহেরেস ইয়া নো লোরান’, বাংলায় অর্থ করলে দাঁড়ায়– ‘মেয়েরা আর কাঁদবে না’। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার এই কনসার্ট দেখতে ভিড় করছেন অগণিত ভক্ত।

এই কনসার্টের অংশ হিসেবে সম্প্রতি কানাডার কুইবেকের মন্ট্রিয়লের বেল সেন্টারে গাইতে গাইতে আচমকা মাটিতে পড়ে যান শাকিরা। তখন তিনি গাইছিলেন তার বিখ্যাত গান ‘হোয়েনএভার, হয়ারএভার’। এ তথ্য জানিয়েছে পিপলডটকম।

তবে উঠে দাঁড়িয়ে মুহূর্তেই আবার চালিয়ে যান পারফরম্যান্স। এই ঘটনায়ক প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে শাকিরার ‘কামব্যাক’ দেখে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। সবার মুখে একটাই কথা– শাকিরাই সেরা।

Advertisement

শাকিরার সহসা পড়ে যাওয়ার সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেটি দেখে অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করছেন। আবার কেউ কেউ সুস্থতা কামনা করছেন এই সুপারস্টারের।

একজন লিখেছেন, ‘তিনি একদম বসের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন।’ আরেকজন লেখেন, ‘এটা দারুণ দৃষ্টান্ত! আশা করি, তিনি আঘাত পাননি। এমন পড়ে যাওয়ার পরদিনই সাধারণত ব্যথা শুরু হয়।’

শাকিরার এই কনসার্ট ট্যুরটি শুরু হয় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি, ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। এখন পর্যন্ত এই ট্যুরে তিনি অংশ নিয়েছেন হিউস্টন, সান দিয়েগো, বোস্টন, টরন্টো, মায়ামির মতো শহরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।