ঢাকাFriday , 30 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয় : সংস্কৃতি উপদেষ্টা

দেশ সময়
May 30, 2025 10:12 pm
Link Copied!

জিয়াউর রহমানকে বিএনপি’র একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীশুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।


মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না। যে মিসটেক আওয়ামী লীগ করেছিল। আশা করি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে।’তিনি আরও বলেন,  ‘আমরা অল্প কিছুদিনের সরকার। আমাদের পক্ষে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব না। নববর্ষ শুধু বাঙালিরা পালন করে না, চাকমা, মারমা ও গারোসহ অনেক জনগোষ্ঠী পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে।’


সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।