ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন নোট নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

দেশ সময়
June 2, 2025 3:59 pm
Link Copied!

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে ৬টি নতুন নকশার ব্যাংকনোটের নমুনা হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর তার কাছে ৬টি নতুন ডিজাইনের ব্যাংকনোটের নমুনা হস্তান্তর করেন।

জানা যায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ নমুনা হস্তান্তর করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Advertisement

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য ও ডিজাইনের এই নোটগুলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।