ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাহউদ্দিনের

দেশ সময়
June 3, 2025 12:57 pm
Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও অপহরণের অভিযোগ দাখিল করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনালে আসেন সালাহউদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন দলটির আইন সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ হস্তান্তর করেন বিএনপি স্থায়ী কমিটির এই নেতা।

সাবেক প্রধানমনত্রী শেখ হাসিনা ছাড়া অন্য অভিযুক্তরা হলেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, শহীদুল হক, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান।

Advertisement

পরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 

জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার। শুধু জুলাই-আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা, গুম নির্যাতনের শিকার হয়েছেন, তার সব কিছুর বিচার করা হবে। এগুলো বিএনপির প্রতিশ্রুতি।

ফ্যাসিস্ট রেজিমে যারা গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাদের সবার মামলা করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লজিস্টিক সাপোর্ট বাড়াতে সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সুবিচার নিশ্চিতের ব্যবস্থা করতে হবে।

এর আগে গত ১৫ অক্টোবর গুম কমিশনে নিজের গুম হওয়ার অভিযোগ দায়ের করেন সালাহউদ্দিন আহমেদ।

রাজধানীর উত্তরা থেকে ২০১৫ সালের ১০ মার্চ নিখোঁজ হন সালাহউদ্দিন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। নানা জটিলতায় দীর্ঘদিন ভারতেই থাকতে হয় বিএনপির এ নেতাকে। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।