ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কালো টাকা বৈধ করার সুযোগ সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ: সিপিডি

দেশ সময়
June 3, 2025 2:05 pm
Link Copied!

বাজেটে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেয়া উচিত জানিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু কালো টাকা বৈধ করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করার দাবি জানিয়ে ফাহমিদা বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। তাতে যারা নিয়মিত নৈতিকভাবে কর দেন তাদের নৈতিকতাতে আঘাত করা হয়েছে। এতে বৈধপথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। তাছাড়া এই পদক্ষেপে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলেও মনে হয় না।’

Advertisement

আগামী অর্থবছরের মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে জানিয়ে ফাহমিদা বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৮.৯ শতাংশ বাড়াতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন রয়েছে।

এলএনজিতে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিডি। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এলএনজি আমদানিতে ব্যয় কমবে। সাধারণ মানুষ এবং শিল্প উদ্যোক্তারা আমদানি ব্যয় কমার সুফল পাবে বলেও জানান ফাহমিদা খাতুন। তিনি আরও বলেন, ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে রাখা এই প্রস্তাবে ক্ষুদ্র আমানতকারীরা উপকৃত হবে।

ফাহমিদা খাতুন বলেন, তামাকপণ্যে ২.৫ শতাংশ সারচার্জ আরোপ সঠিক সিদ্ধান্ত। এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করায় সরাসরি ভোক্তা পর্যায়ে দাম কমবে। কৃষি খাত থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। এই প্রস্তাব কৃষককে স্বস্তি দিবে।

এসময় জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাবকে স্বাগত জানান তিনি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।