ঢাকাWednesday , 4 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আমার বাবার দেওয়া নামটাই মুছে গেছে : চাষী আলম

দেশ সময়
June 4, 2025 1:04 pm
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি হাবু ভাই নামেই পরিচিত, ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ঘোষণা অনুষ্ঠান এসেছিলেন এই অভিনেতা। সেখানেই নানা বিষয়ে কথা বলেন। কালের কণ্ঠের সঙ্গে আলাপ করলেন আসন্ন ঈদ নিয়ে, কোরবানি; এমনকি নিজের নাম নিয়ে।

চাষী আলম এখন সর্বত্র হাবু ভাই নামেই পরিচিত। বাবার দেওয়া নামটাই নাকি মুছে গেছে। এমনটাই জানিয়ে অভিনেতা বলেন, ‘ ব্যাচেলর পয়েন্টের এই চরিত্র এখন আমার নাম হয়ে গেছে। আমার বাবার দেওয়া চাষী আলম নামটা মুছে গেছে, এখন সবাই আমাকে ডাকে হাবু ভাই হিসেবে।বাচ্চারাও হাবু ডাকে, বাচ্চার মাও ডাকে, নানা-দাদারাও ডাকে হাবু ভাই এটা আমার জন্য অনেক বড় পাওনা। উপরওয়ালার একটা অশেষ রহমত আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন এটা বহন করার জন্য।’ 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।