ঢাকাThursday , 5 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভিড় বেড়েছে রাজধানীর পশুর হাটে, বেচাকেনাও জমজমাট

দেশ সময়
June 5, 2025 12:15 pm
Link Copied!

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিরামহীনভাবে চলেছে কেনাবেচাও।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে রাজধানীর হাটগুলো এ চিত্র দেখা গেছে।

পছন্দের কোরবানির পশু কিনতে রাতভর হাটে হাটে ঘুরে ভোরে গরু নিয়ে বাসায় ফিরছেন অনেকে। আবার অনেকে হাটে এসেছেন ভোরবেলাতেই। ঘুরে দেখছেন হাট। পছন্দ হলে দরদাম করছেন। দরদামে বনিবনা হয়ে গেলে কিনে নিচ্ছেন পছন্দের পশু।

Advertisement

হাটে মিলছে নানা জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও দেখা মিলছে উট-দুম্বারও। তবে প্রতিবারের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা রয়েছে তুঙ্গে। আর বড় গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।