ঢাকাThursday , 5 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল

দেশ সময়
June 5, 2025 8:36 pm
Link Copied!

মুন্সীগঞ্জে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে দক্ষিণের প্রবেশদ্বার মাওয়ার টোল প্লাজায় যানবাহনের লম্বা লাইন ছিল।

সকালে একটি অস্থায়ী টোল বুথ চালু করা হয়। ৯টি বুথের মধ্যে দুই বুথে বাইকের টোল ও অপর ৭টি বুথে অন্য সব গাড়ির টোল নেওয়া হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমতে থাকে। তবে টোল দেয়া মাত্রই নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে উৎসব পরিবেশে ঘরে বাড়ি যাচ্ছেন। মাত্র ৭-৮ মিনিটে পারি দিচ্ছে বিশাল পদ্মা।

এদিকে ছুটির আগের দিন বুধবার পদ্মা সেতুতে একদিনে ৪ কোটি ৯ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। ৩৭ হাজার ৪৬৫ গাড়ি পারাপার হয়েছে। বুধবার অবধি  মোট ২ হাজার ৪৪৭ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ৫০ টাকা টোল আদায় হয়। আর যান পারাপার হয়েছে ১ কোটি ৮৯ লাখ ১১ হাজার ৭৩১ টি।

Advertisement

বৃহস্পতিবার বিকেল ৫টা অবধি ৩৫ হাজার ৪৪৫ টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩,৮১,৯৪,৭৫০ টাকা। তবে চলন্ত গাড়িতে টোল আদায় ইটিসিএস পাইলটিং করার দুই বছরেও চালু করা যায়নি৷

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন), আলতাফ হোসেন সেখ পদ্মা সেতু দিয়ে নিরাপদে ঈদযাত্রার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া ১০ দিনের লম্বা ঈদ ছুটিতে গ্রামে যাওয়ার ভিন্ন এক ভালো লাগা দেখা যাচ্ছে এবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।