ঢাকাFriday , 6 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

দেশ সময়
June 6, 2025 12:08 pm
Link Copied!

রাঙামাটি প্রতিনিধিঃ

২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের ন্যায় নানিয়ারচরে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

Advertisement

গতকাল (৫ জুন, বৃহস্পতিবার) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় এসব মানবিক সহায়তা বিতরণ করেন, বড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা।

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী মো. নুরুল আলম জানান, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২হাজার পরিবারের মাঝে ১০কেজি হারে মোট দুই মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

এসময় ইউপি সদস্য আব্দুস সালাম সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নানিয়ারচরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

নানিয়ারচরে পাহাড় ধ্বস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

গতকাল (৫ জুন, বৃহস্পতিবার) বিকেলে নানিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ২বান করে মোট ১২বান ঢেউটিন বিতরণ করেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম।

এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।