ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: দেশ সময়

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

রোববার (১৫ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) যে সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে।

ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে পাঠাতে হবে। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে তাগিদ দেয়া হয়েছে। এ দেশের নাগরিক হলে তাদেরকে গ্রহণ করা হবে।

এ সময় রাজধানীর উত্তরায় র‌্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।