ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী!

দেশ সময়
June 16, 2025 8:22 pm
Link Copied!

ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যেই সোমবার (১৬ জুন) সকালে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে।

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

Advertisement

প্রতিবেদন মতে, এই সপ্তাহের শেষ দিকে রনতরীটির ভিয়েতনামের দানাং শহর পরিদর্শনের কথা ছিল। 

কিন্তু একজন কূটনীতিক-সহ দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২০ জুনের জন্য নির্ধারিত একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা বাতিল করা হয়েছে। 

একটি সূত্র জানিয়েছে, হ্যানয়ের মার্কিন দূতাবাস তাকে ‘একটি জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তার’ কারণে ওই অনুষ্ঠান বাতিলের কথা জানিয়েছে।

তবে রয়টার্স এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারত–প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে’ নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে।

মেরিন ট্র্যাফিকের তথ্য থেকে দেখা গেছে, সোমবার সকালে রণতরীটি পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছিল, যেখানে ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে। 

এর আগে সংবাদমাধ্যম এবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘এটা সম্ভব যে, যুক্তরাষ্ট্র (ইরান-ইসরাইল সংঘাতে) জড়িত হতে পারে’।
রিপোর্ট অনুসারে, ট্রাম্প আরও বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুই পক্ষের (ইরান-ইসরাইল) মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দেখার জন্য ‘উন্মুক্ত’ থাকবেন।

এদিকে ক্রেমলিনের বিনিয়োগ-বিষয়ক দূত কিরিল দিমিত্রিভ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলাদাভাবে বলেছেন, রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে ‘মূল ভূমিকা’ পালন করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।