desh somoy logo
ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই

দেশ সময়
June 17, 2025 8:51 am
Link Copied!

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। পরষ্পরের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে দু’পক্ষ।

এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে বলছে, মধ্য ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভুপাতিত করার খবর দিয়েছিল দখলদার বাহিনী। পাশাপাশি ইরানের হামলায় কোন হতাহত হয়নি বলেও দাবি তেল আবিবের।

অপরদিকে, ইরানের রাজধানীজুড়ে পাওয়া গেছে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর। এতে, নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন- আইআরআইবি’তে ব্যাপক হামলা চালায় আইডিএফ। এছাড়াও, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি হাসপাতালেও চলে ক্ষেপণাস্ত্র হামলা।

শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির। অন্যদিকে তেলআবিবের হামলায় আড়াইশ’রও বেশি মৃত্যু হয়েছে ইরানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।