ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এবার আইআরজিসির শীর্ষ কমান্ডার সাদমানিকে হত্যার দাবি ইসরাইলের

দেশ সময়
June 17, 2025 2:59 pm
Link Copied!

আইআরজিসির শীর্ষ কমান্ডার সাদমানিকে হত্যার দাবি ইসরাইলের। ছবি: সংগৃহীত

এবার ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইল।

মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাদমানিকে ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিকটতম ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

Advertisement

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের


খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা।

শুক্রবার খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক কমান্ডার গোলাম আলী রশিদকে ইসরাইল হত্যা করার পর সাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।


গত শুক্রবার ইরানে হঠাৎ করেই হামলা চালানো শুরু করে ইসরাইল। এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। 

এরপর পাল্টা হামলা চালায় তেহরান। পঞ্চমদিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে ইরান-ইসরাইলের

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।