desh somoy logo
ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ‘হুমকির পর’ তেহরানে আবারও বড় বিস্ফোরণ!

দেশ সময়
June 17, 2025 7:32 pm
Link Copied!

বিস্ফোরণের পরপরই মধ্য তেহরানে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘তেহরান খালি করার’ নির্দেশ-সংক্রান্ত হুমকির পর ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানা গেছে।

ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এতে বলা হয়েছে, আন্দারযগৌ এলাকায় ইসরাইলের গোলা আঘাত হেনেছে। তবে কমপক্ষে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা। 

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা আজই (মঙ্গলবার, ১৭ জুন) প্রথম ‘এক ধরনের ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছেন যা ইসরাইল প্রতিহত করতে অক্ষম।

তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে।

ইসরাইলের কর্মকর্তারা সবশেষ হামলায় ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করেছে বলে জানিয়েছেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।