বুধবার (১৮ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোনে কথা বলেছেন। ছবি: সংগৃহীত
ইসরাইল-ইরান সংঘাত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা তাস–এর বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরান ও ইসরাইল হামলা পাল্টা হামলার মধ্যে বুধবার (১৮ জুন) হওয়া ফোনালাপে দুই নেতা চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তাস জানিয়েছে, পুতিন সংকট নিরসনে রাশিয়ার মধ্যস্থতায় সাহায্য করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতিও আমিরাতি নেতাকে জানিয়েছেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
