প্রতীকী ছবি
সিলেটের মোগলাবাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম (৩৫) নামের এক নারী। তিনি দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের বাসিন্দা জুনেদ আহমদের স্ত্রী।
প্রাইভেটকারটিতে নিহত ঝর্ণা বেগমের স্বামী জুনেদ আহমদ, তাদের সন্তান সিয়াম আহমদ (১০) এবং আরও দুই সন্তান ছিলেন। দুর্ঘটনার পর তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সিয়াম।
বর্তমানে জুনেদ আহমদ ও তার অপর দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আলিফ আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
