desh somoy logo
ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবস ঘিরে নানিয়ারচরে আলোচনা সভা

Link Copied!

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যে নানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি উপজেলা প্রাঙ্গণ হতে নানিয়ারচর প্রধান সড়ক ও থানা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে শেষ হয়। পরে অতিথিরা পরিবেশ দিবসের আলোচনা সভায় মিলিত হন।

অনুষ্ঠানে বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগের সম্ভাবনা দেখা দেয়। সুতরাং আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষায়  কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সমূহ সম্পর্কে ও আলোচনা করা হয়।

আলোচনা সভায় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, নানিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।