desh somoy logo
ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

পরকীয়া: সোনিয়ার সহযোগিতায় আলমগীরকে হত্যা করেন তপন

দেশ সময়
June 26, 2025 8:50 am
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলায় প্রধান আসামি তাজুল ইসলাম তপনকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় চাঁদপুরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি তপন। এ সময় হত্যাকাণ্ডে তার সঙ্গে মাহমুদা আক্তার সোনিয়া (৩০) নামে এক তরুণীও সরাসরি জড়িত ছিলেন বলে আদালতকে জানান তিনি।


এর আগে মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।


চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, গত ১৭ মার্চ রাতে চাঁদপুরের শাহরাস্তির মনিপুর গ্রামে মাহমুদা আক্তার সোনিয়া তার বাড়িতে আলমগীর হোসেনকে (৩৭) ডেকে নেন। পরে বাড়ির ছাদে নিয়ে তপনের সহযোগিতায় আলমগীর হোসেনকে কুপিয়ে হত্যা করেন তারা। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।


পুলিশ এর আগে সোনিয়া এবং তার মা খোদেজা বেগম পান্নাকে গ্রেফতার করে। নিহত আলমগীর হোসেন ওই এলাকার শহীদ উল্লাহ’র ছেলে। তিনি এলাকায় মাইকিং এবং ক্ষুদ্র ব্যবসায় জড়িত ছিলেন। আর যার বাড়িতে খুন হন সেই সোনিয়ার বাবার নাম মৃত আবুল হোসেন।


মূলত পরকীয়া এবং টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানান পুলিশ সুপার। তারপর আরও তথ্য পেতে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আলোচিত এবং চাঞ্চল্যকর এই মামলার তদন্ত কর্মকর্তা হচ্ছেন শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।