desh somoy logo
ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘জুলাই ঘোষণাপত্র’ দিতে সরকার ব্যর্থ, দেবে এনসিপি’ই

দেশ সময়
June 29, 2025 12:42 pm
Link Copied!

‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে’ এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরাই দেবো।’ একইসঙ্গে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করার ঘোষণাও দিয়েছে এনসিপি।

রোববার, ২৯ জুন বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করেন নাহিদ। তিনি বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করা হবে।

এনসিপি আহ্বায়ক আরও জানান, ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে শহীদ হওয়া শুরু হয়। তাই আমরা ১৬ জুলাই সারাদেশে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করব। এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। ওই দিনটিকে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এ ছাড়া ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।