desh somoy logo
ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শান্তর ওপর মিরাজের আস্থা অটুট

দেশ সময়
July 1, 2025 12:26 pm
Link Copied!

অভিমানে নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে গুমোট ভাব বিরাজ করছে। তবে, সময়ের পরিক্রমায় সবকিছুই যেমন শেষ হয়ে যায় তেমনই প্রিয় ওয়ানডে ফরম্যাটে ফেরার সুযোগে ধীরে ধীরে সেই ভাবও কেটে যাচ্ছে। টেস্টের মতো ওয়ানডেতেও অধিনায়কত্ব কন্টিনিউ করতে চেয়েছিলেন শান্ত। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স তার সঙ্গে কোনো আলোচনা না করেই ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করার বিষয়টি সহজে মেনে নিতে পারেননি শান্ত। অনেকেরই ধারণা সেই অভিমান থেকেই টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

আগামিকাল বুধবার, ২ জুলাই শুরু হচ্ছে স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ দল অনুশীলনও শুরু করে দিয়েছে দুইদিন আগে। তবে, প্রথম দিনের অনুশীলন নিয়ে প্রধান কোচ ফিল সিমন্সের মধ্যে কিছুটা বিরক্ত ভাব দেখা গেছে। খেলোয়াড়দের মধ্যে সিরিয়াসনেসের অভাব দেখেই তার এই বিরক্তি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল বাংলাদেশ সময় বেলা তিনটায় মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচের আগে নতুন অধিনায়ক মিরাজের লক্ষ্য রয়েছে সদ্য সাবেক অধিনায়ক, অভিমানী বন্ধু শান্তকে স্বাভাবিক করে আনা। জানিয়েছেন, শান্ত’র ওপর পূর্ণ আস্থা রয়েছে তার। ওয়ানডে সিরিজে ব্যাটিং, ফিল্ডিং এবং প্রাণবন্ত উপস্থিতিতে শান্ত যে তার প্রধান অস্ত্র হয়ে উঠবেন এ ব্যাপারেও মিরাজ আশাবাদী। তার পরিকল্পনায় শান্তকে নিয়েই মাঠে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিকে, বিসিবির পাঠানো এক ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলংকান এক ভক্ত নাজমুলের সঙ্গে ছবি তোলার আবদার করলে তিনি তার দাবি মিটিয়েছেন। নাজমুল অনুশীলন করেছেন পাওয়ার হিটিং শটে।

ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট হলেও সাম্প্রতিককালের ফলাফল টাইগারদের জন্য সুখকর বিষয় নয়। মিরাজ নিজেও বিষয়টি সম্পর্কে পুরোপুরিই ওয়াকিবহাল। পরাজয়ের বৃত্ত ভেঙে অন্তত ওয়ানডেতে জয়ের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিতে চান মিরাজ।

বিসিবি বলছে, বাংলাদেশের ক্রিকেট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে কীভাবে ম্যানেজমেন্টের কাজ নিয়ন্ত্রণ করতে হয়, যেন জানা নেই পরিচালকদের!

এদিকে, জাতীয় দলের হয়ে মাঠে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোহাম্মদ নাঈম। ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদকে নিয়েও দলের প্রচণ্ড আগ্রহ। শ্রীলংকাও তাসকিনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। তবে, প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদকে দিয়ে পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট।

সোমবারের অনুশীলনে তাদের দিকে বাড়তি মনোযোগ ছিল কোচদের। পারভেজ হোসেনকে নিয়ে আলাদা ক্লাস করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আগামীকাল জিতলেই শুধু সমালোচনা থেকে বের হতে পারবে বিসিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।