desh somoy logo
ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানকে ৩৩ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

দেশ সময়
November 15, 2025 10:30 am
Link Copied!

তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই অনুমোদন দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের কাছে এটা প্রথম সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান এফ-১৬, সি-১৩০ এবং দেশীয় ডিফেন্স ফাইটার (আইডিএফ) বিমানের জন্য নন-স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস, অতিরিক্ত ও মেরামত যন্ত্রাংশ, কনজিউমেবলস, এক্সেসরিজ এবং রিপেয়ার-অ্যান্ড-রিটার্ন সাপোর্ট চেয়েছে। সে অনুযায়ী তাদের নিকট সামরিক যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন। শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ‍বিবৃতিতে বলেছে, বেইজিং তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানের সঙ্গেও চীনের উত্তেজনা শুরু হয়েছে। গত সপ্তাহে জাপানের সংসদে দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তাইওয়ানের ওপর হামলা হলে ‘সম্মিলিত আত্মরক্ষার’ নীতির আওতায় দ্বীপটিকে সমর্থন দিতে সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে।

জাপানি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দেশটির রাষ্ট্রদূত তলব করে প্রতিবাদ জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বৃহস্পতিবার চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে,‘চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ রেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কেউ চীনের ঐক্য প্রচেষ্টায় হস্তক্ষেপ করার সাহস করে, তবে চীন অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা তাকাইচির মন্তব্য কোনওভাবেই সহ্য করবে না। মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, জাপানকে অবিলম্বে তাদের ভুল সংশোধন এবং অযৌক্তিক মন্তব্য প্রত্যাহার করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।