desh somoy logo
ঢাকাSunday , 10 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা ও সংখ্যালঘু মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ শান্তির দল

দেশ সময়
May 10, 2026 3:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শান্তির দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা গত ০৮ মে ২০২৬ ইং, সন্ধ্যা ৭টায় ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান, শান্তির দূত ও আগামী দিনের রাষ্ট্রনায়ক এ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ শহীদ। সভা পরিচালনা করেন দলের মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন। এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পরবর্তী সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে, নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠ বিজয়ের পর সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, মসজিদ, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর, নারী নির্যাতন এবং বিভিন্ন স্থানে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ শান্তির দল।
সভায় নেতৃবৃন্দ বলেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সহিংসতা মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। নিরীহ মুসলমানদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ শান্তির দল অবিলম্বে এসব সহিংসতা বন্ধ এবং জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।
এছাড়াও, বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু বাংলাদেশবিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিও উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে দলের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদ বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, সচেতন ও সর্বদা প্রস্তুত। দেশের মর্যাদা ও স্বার্থের প্রশ্নে কোনো ধরনের উসকানি বা হুমকি বরদাশত করা হবে না।”
বাংলাদেশ শান্তির দল পশ্চিমবঙ্গের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানায় এবং ভারত সরকারের প্রতি সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।