desh somoy logo
ঢাকাSunday , 24 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সিআরপি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর একটি প্রতিনিধি দল।

রোববার (২৪ মে ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি দেশের পক্ষাঘাতগ্রস্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পুনর্বাসন, চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সিআরপির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এদিকে, সিআরপি প্রতিনিধি দলও দেশের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।