desh somoy logo
ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ঈদ উপহার প্রদান করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Link Copied!

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৫ মে ২০২৬) বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান। এসময় স্বাধীনতা অর্জনে তাদের আত্মত্যাগ, বীরত্ব ও গৌরবময় অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলার জীবিত ও মৃত মোট ১৩৫ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন প্রতিমন্ত্রী।

সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।