desh somoy logo
ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগ নিয়ে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে: হাসনাত আব্দুল্লাহ

দেশ সময়
May 25, 2026 10:40 pm
Link Copied!

বিচার বিভাগ নিয়ে বিএনপি আবারও আ. লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে এনে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা ও গ্রেফতারের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার পথে ধাবিত হচ্ছিলাম। এখন বিচারকদের পোস্টিং, প্রমোশন কে নিয়ন্ত্রণ করে বিএনপি বিচারকদের স্বাধীনতা হরণ করেছে। সেটির মহড়া আমরা ঝিনাইদহে দেখতে পাচ্ছি। এই কর্মকাণ্ডকে আমরা যদি বিশ্লেষণ করি আমাদের মনে হয় না— বিচারকদের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয়— ঢাকা থেকে সেটি রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, পুলিশ তো কোন দলের হওয়ার কথা ছিলো না। পুলিশ হওয়ার কথা বাংলাদেশের জনগণের। আইনগত বিষয় পুলিশ আইনগতভাবে সমাধান করবে। আমরা দেখলাম, আ.লীগ আমলে সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ যেভাবে পেটুয়া বাহিনীর কাজ করতো একইভাবে পুলিশ পেটুয়া বাহিনীরা ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।