পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদের আগে কর্মব্যস্ততা ও স্বল্প ছুটির কারণে যারা গ্রামের বাড়িতে যেতে পারেননি, তারা এখন পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হচ্ছেন।
রাজধানীর বিভিন্ন পরিবহন কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীরা জানান, সড়কে তুলনামূলক যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন তারা। অনেকে আবার ঈদের প্রথম দিন ঢাকায় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড় থেকে যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। ফলে ঈদের ছুটিতে এখনো ঢাকা ছাড়ার চাপ অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
