desh somoy logo
ঢাকাSaturday , 30 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি: জিয়ার কর্মময় জীবন ও আদর্শ জাতির জন্য অনুপ্রেরণা

Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান জাতির স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, জিয়াউর রহমানের সাদামাটা জীবনযাপন, দৃঢ় নেতৃত্ব, নিষ্ঠা, সততা এবং বাস্তবমুখী রাষ্ট্রচিন্তা দেশের মানুষের কাছে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের স্বপ্ন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়াউর রহমান নিহত হন। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

রাষ্ট্রপতির ভাষ্যমতে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, স্বনির্ভরতা অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জিয়াউর রহমান বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল উৎপাদনমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের একটি সুস্পষ্ট রূপরেখা।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তিনি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি বলেন, স্বল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও জিয়াউর রহমান তাঁর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা আজও জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।