desh somoy logo
ঢাকাSaturday , 30 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের জন্য বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Link Copied!

চট্টগ্রাম বিভাগের জন্য আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

শনিবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করায় আবহাওয়ায় এ পরিবর্তন দেখা দিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টার আবহাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, যা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে, যেখানে ৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।